স্ত্রী উর্মি আক্তার (২২)কে কুপিয়ে হত্যার পর স্বামী সজীব মিয়ার (৩০) আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার রাত ৯টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ?স্থানীয় সূত্রে জানা যায়, সজীব মিয়ার মোবাইলে অনলাইনে জুয়া খেলার আসক্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে সজীব ধারালো অস্ত্র দিয়ে উর্মিকে মারাত্মকভাবে জখম করে। উর্মির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সজীব তাদের সামনেই একই ধারালো অস্ত্র দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। ?পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন। নিহত উর্মি ওই এলাকার সিরাজ মিয়ার মেয়ে। আহত সজীবের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ?স্থানীয়দের দাবি, সজীব বানিয়াজুরী এলাকার এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িচালক। মোবাইলে অনলাইনে জুয়ায় আসক্ত হওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে। এসব নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া ও মারধরের ঘটনা ঘটতো। ?নিহত উর্মির মা বিউটি আক্তার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়ের ওপর নির্যাতন চালাতো সজীব। নিয়মিত অনলাইনে জুয়া খেলতো। বাধা দিলেই মারধর করতো। আমার মেয়েকে এভাবে হত্যা করবে, তা বুঝতে পারিনি। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। ?ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহত উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহত সজীব মিয়া সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অনলাইন জুয়া নিয়ে কলহ
ঘিওরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
?স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২৩ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
