বেসরকারি টেলিভিশন চ্যানেল "বৈশাখী"তে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গিয়ে মব ও ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। টেলিভিশনটির ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে লাইভে এসে এমন অভিযোগ করা হয়েছে।
শনিবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। লাইভ থেকে একজন প্রতিবেদককে ভীতসন্ত্রস্ত গলায় বলায় বলতে শোনা গেছে, 'একদল লোক এসে বৈশাখী চ্যানেলের ভেতরে ঢুকে হামলা ও ভাংচুর করছে৷’ লাইভে দেখা গেছে, চ্যানেলটির কোন এক কক্ষের বারান্দায় দাঁড়িয়ে, নিচের দিকে জড়ো হয়ে থাকা একদল লোককে দেখিয়ে বলা হচ্ছে, তারা নিউজ রুমে হামলা ও ভাংচুর চালিয়েছে৷ এসময় ভিডিওর পেছন থেকে প্রতিবেদককে বলতে শোনা গেছে, 'ওই সাদা শার্ট পরিহিত ব্যক্তিটি হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে।
এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, "ওখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলার আসামি আছেন। তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতেছে পুলিশ।”
স্বেচ্ছাসেবক দলের লোকজন গিয়ে সেখানে মব করেছে এমন অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করলে বলেন, মব করলেও আমরা বলছি যে এখানে মবের কোনো সুযোগ নাই। মামলার আসামি সে গ্রেপ্তার হবে, আপনারা চলে যান। ওরা চলে যাচ্ছে।
প্রাথমিকভানে জানা গেছে,বৈশাখী টিভির ডিজিটাল হেড নাহিয়ান নামে একজনকে চাকরিচ্যুত করা হয়েছে আজ। এরপর নাহিয়ান স্বেচ্ছাসেবক দলের কিছু লোকজন নিয়ে এসে চ্যানেলটির ডিএমডিকে হেনস্তা করার চেষ্টা করেছে। তাকে সহায়তা করেছে স্বেচ্ছাসেবক দলের বনানী থানা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (মিশু)।
এসব অভিযোগে প্রেক্ষিতে নাহিয়ানক কল করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই। টেলিভিশনটির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন বলেন,আমি সশ্বত্র বাহিনীর প্রোগ্রামে আছি। একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিস্তারিত তেমন কিছুই জানি না।
বনানী থানার ওসি সালাহ উদ্দীন বলেন, বৈশাখি টিভির ডিএমডি টিপু আলম মিলনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে বনানী থানায় নেওয়া হয়েছে।
