সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এর আগে, তিনি ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে অনুষ্ঠানস্থলে পৌঁছান।

৭ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে চা চক্রে অংশগ্রহণ করেন।