ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিল মার্কিন সিনেট

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিল মার্কিন সিনেট

ফন্ট সাইজ:

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের আনা প্রস্তাব আটকে দিয়েছে মার্কিন সিনেট। বৃহস্পতিবার  ৪৮-৫১ ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। 
এর আগে গত সেপ্টেম্বরে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদেও একই প্রস্তাব পাস হয়েছিল। তবে যুদ্ধ বন্ধের উদ্যোগটি মূলত প্রতীকী। এ বছর যুদ্ধের বিরোধিতা করে বারবার ভোটের আয়োজন করেছে ডেমোক্র্যাটরা। 

যুদ্ধ বন্ধের উদ্যোগের নেতৃত্ব দেয়া ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, ‘আমেরিকান জনগণ এই যুদ্ধ নিয়ে ক্লান্ত।’ তার ভাষ্য, যুদ্ধের কারণে জ্বালানি তেল ও ডিজেলের দাম বেড়েছে। এর পাশাপাশি অন্যান্য পণ্যের দাম বাড়ায় সাধারণ মার্কিন নাগরিকদের ওপর চাপ তৈরি হয়েছে।

প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স, লিসা মুরকোস্কি ও র‍্যান্ড পল। চলতি মাসের শুরুতে পুনর্নির্বাচনে পরাজিত হয়েছেন কলিন্স। অন্যদিকে, ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান রিপাবলিকানদের সঙ্গে ভোট দিয়ে প্রস্তাবটি আটকে দিতে ভূমিকা রাখেন। একই অবস্থান নেন উত্তর ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর থম টিলিসও।