মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিচ্ছে বৃটেন

মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিচ্ছে বৃটেন

ফন্ট সাইজ:

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিতে যাচ্ছে বৃটেন সরকার। এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। খবর বিবিসির।

মিলিব্যান্ড এক বিবৃতিতে জানান, লন্ডনে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও তলব করা হচ্ছে। একই সঙ্গে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বৃটিশ সরকার।

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য বৃটেনের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এর পরপরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপের কথা জানালেন।