সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের প্রবেশদ্বারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্বে থাকা নাইট গার্ড হরি দাশ বর্মন আগুন দেখতে পেয়ে চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এসে আগুন নেভান।
গ্রামীণ ব্যাংকের সুনামগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায় জানান, রাত প্রায় ২টার দিকে কে বা কারা ব্যাংকে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। নাইট গার্ড চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দু’টি কাঠের দরজা এবং বিদ্যুৎ মিটারের তার পুড়ে গেছে।
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিলেও তাদের উদ্দেশ্য সফল হয়নি। অল্পের জন্য বড় ধরনের ক্ষতি হয়নি। তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।’
সুনামগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি
অনলাইন
১ ঘন্টা আগে
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ১ঃ৪৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
