সোনাগাজীতে সাবেক এমপির বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগ

সোনাগাজীতে সাবেক এমপির বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগ

ফন্ট সাইজ:

ফেনীর সোনাগাজীতে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রহিম উল্যার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রহিম উল্যা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র হত্যা মামলার আসামি হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তার পরিবার ও অন্যান্যরা ঢাকায় বসবাস করছেন।

স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মুখোশ পরা বেশ কয়েকজন রহিম উল্যার গ্রামের বাড়িতে ঢুকে একটি পিকআপভ্যান ও আসবাবপত্রে আগুন দিয়ে পালিয়ে যান। পরে বাড়ির পাহারাদারদের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোনাগাজী মডেল থানা ওসি আবুল হাসিম বলেন, ‘আগুনের ঘটনা জানতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’