সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ সদরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া মুন্সি (৪০), জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমেদ (২২), জেলা যুবলীগের সদস্য মাহফুজুর রহমান (৪৫) ও সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সদস্য মাহিম শেখ (২২)। সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে প্রত্যেককে কারাগারে পাঠানো হয়েছে।