বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন ৫ লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদীতে রাতভর অভিযান চালিয়ে পাঁচ অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালায় কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন।
আটককৃতরা হলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাফিলার মো. নাঈম শরীফ (২০), কাঁঠালিয়া উপজেলার মধ্য কৈখালীর মো. মিলন (২৯), বরগুনা জেলার তেঁতুলবাড়ীয়ার মো. নিজাম (৩৯), বরগুনার দক্ষিণ তেঁতুলবাড়ীয়ার মো. ইসমাইল (২৭) ও রাজাপুর উপজেলার আরুয়ার এলাকার মো. হায়দার সিকদার (৩২)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন জানান, বিষখালী নদীতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করতে পারবেন না।