জামালপুরে পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

জামালপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে এক পুলিশ কনস্টেবলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব। এর আগে মঙ্গলবার রাতে জামালপুর পৌরসভার খুপিবাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পৌরসভার খুপিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ কনস্টেবল মো. সাব্বির হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— পুলিশ কনস্টেবল মো. সাব্বির হোসেন, চরপক্ষিমারী ডাকপাড়া গ্রামের বাসিন্দা মো. রমজান মিয়া এবং জামালপুরের বেলটিয়া গ্রামের মো. সুলতান মাহমুদ। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।