আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র?্যাঙ্কিংস ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। গতকাল কিউএস তাদের ওয়েবসাইটে এ র?্যাঙ্কিং প্রকাশ করে। এবারের মূল্যায়নে ১০৭টি দেশ ও অঞ্চলের ২ হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং সুশাসন সংক্রান্ত কার্যক্রমকে মূল্যায়ন করে এ র?্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। এ অর্জন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আন্তর্জাতিক ‘হুজ হু’ পুরস্কারপ্রাপ্ত মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের দূরদর্শী নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও সময়োপযোগী কর্মপরিকল্পনার প্রতিফলন। তার নেতৃত্বে গত দুই বছরে গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও বৈশ্বিক পরিচিতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতি নতুন এ স্বীকৃতির মধ্যদিয়ে আরও সুদৃঢ় হয়েছে।
এর আগে, দেশের প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গাকৃবি। আন্তর্জাতিক র?্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়টির সাফল্য উল্লেখযোগ্য। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র?্যাঙ্কিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাকৃবি। অন্যদিকে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র?্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রিভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। র?্যাঙ্কিংয়ে সন্তোষ প্রকাশ করে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এ অর্জন গাকৃবি পরিবারের সম্মিলিত নিষ্ঠা ও প্রচেষ্টার ফসল। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সুদৃঢ় করে গবেষণা ও উদ্ভাবনকে বাস্তবমুখী করার আহ্বান জানান।
কিউএস র্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
