সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাথ দখলমুক্ত করতে ৬ দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জগন্নাথপুর উপজেলা সদরের প্রধান সড়ক ও ফুটপাথ অবৈধভাবে দখল করায় ৬ দোকানিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, জগন্নাথপুর পৌরসভা, আনসার সদস্য ও জগন্নাথপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ফুটপাথের অস্থায়ী বেশ কয়েকটি দোকানপাট অপসারণ হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
জগন্নাথপুরে ফুটপাথ দখলমুক্ত করতে ৬ দোকানিকে জরিমানা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
