রংপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলো পাঁচ শতাধিক সুবিধাভোগী

ফন্ট সাইজ:

রংপুরে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে মুলাটোল কামিল মাদ্রাসা লেন ওয়েলফেয়ার সোসাইটি। নগরীর মুলাটোল কামিল মাদ্রাসা মাঠে গতকাল দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মইনুল হোসেন সুমনসহ অন্যরা। এসময় মেডিসিন, গাইনি, শিশু ও চক্ষু বিশেষজ্ঞগণ চিকিৎসা সেবাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এছাড়াও স্বাস্থ্যসেবা ক্যাম্পে গর্ভবতী নারীদের জন্য আল্ট্রাসনোগ্রামের ব্যবস্থাও করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, স্থানীয়দের জন্য মুলাটোল কামিল মাদ্রাসা লেন ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন ধরণের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে স্থানীয় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

এছাড়াও গর্ভবতী নারীদের জন্য আল্ট্রাসনোগ্রামের ব্যবস্থাও করা হয়। অনেক সময় সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো আর্থিক সংকটের কারণে চিকিৎসা সেবা নিতে পারেন না। আবার দুরত্বের কারণেও রোগীরা চিকিৎসকের কাছে যেতে পারেন না। এ বিষয়গুলো বিবেচনা করেই এই ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সংগঠনটি বিভিন্ন ধরণের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও সংগঠনের উদ্যোগে উন্নয়ন, সেবা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।