সোনাগাজীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

ফন্ট সাইজ:

গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সোনাগাজীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। পৌর-শহরের পশ্চিম বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি জিরোপয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেনÑ উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, পৌরসভা যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদি, উপজেলা স্বেচ্ছাসেবকদের আহ্বায়ক আবু বকর সিদ্দিক মারুফ, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন, যুবদল নেতা আলাউদ্দিন মিন্টু, উপজেলা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব রহমত উল্যাহ শাহীন। এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।