হোমনায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

ফন্ট সাইজ:

কুমিল্লার হোমনায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এবং বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তার পক্ষে উপস্থিত ছিলেন একান্ত সচিব আবুল বাশার। পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন বেটসের জিআইএস বিশেষজ্ঞ প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নূর। উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় সংসদ সদস্য সেলিম ভূঁইয়া হোমনার উন্নয়নে কাজ করছেন।

তার পরিকল্পনা হলো, হোমনায় সড়কবিহীন কোনো গ্রাম থাকবে না। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা, সহ-সভাপতি মো. শাহ আলম হিমেল, পৌর বিএনপি’র সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকরা। এতে উপজেলার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, উন্নয়নের অগ্রাধিকার ও জিআইএসভিত্তিক তথ্য যাচাই নিয়ে আলোচনা করা হয়।