জামালপুরে ট্রেনে কাটা পড়ে সিয়াম (১৮) নামে এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে ঢাকা থেকে আসা জামালপুর টু দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে জামালপুর রেলওয়ে ও মেলান্দহ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে মেলান্দহ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত সিয়াম বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে জানায় পরিবার।
জামালপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু
জামালপুর প্রতিনিধি
১৯ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
