ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ‘বি’ইয়াচাদ’ পার্টির প্রধান নাফতালি বেনেটের মধ্যে দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষ হয়েছে। দুই নেতার এই আকস্মিক ও গোপন বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।
গত মাসের নির্বাচনে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নেতানিয়াহু এখনো জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়ে আসছেন। তবে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের বিষয়টি বিরোধী নেতাদের কাউকেই আগে জানাননি বেনেট। এমনকি তার ডেপুটি ও রাজনৈতিক অংশীদার ইয়াইর লাপিদকেও বিষয়টি অবহিত করা হয়নি বলে জানা গেছে।
এতে নেতানিয়াহুবিরোধী জোটের নেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে জোটের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বেনেটের মাধ্যমে নেতানিয়াহু সরকারবিরোধী জোটে ভাঙন ধরানোর চেষ্টা করছেন। এই বৈঠক একটি কৌশলগত আক্রমণ। বৈঠকের উদ্দেশ্য বা সেখানে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
