কোটালীপাড়ায় আড়াই বছর পর খোলা হলো আওয়ামী লীগ কার্যালয়

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রায় আড়াই বছর পর কার্যক্রম নিষিদ্ধ আওমী লীগ কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করলেন নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটি মিছিল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেøাগান দিতে থাকে। অল্প সময়ের মধ্যেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে ভিড় করতে থাকে।

পরে নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে। আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে কয়েক মিনিট অবস্থানের পর তারা মিছিল নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেøাগানে মুখরিত করে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমি চত্বরে এসে পথসভায় মিলিত হন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা ১৯শে নভেম্বর আওয়ামী লীগের ডাকা লগডাউনকে সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
আওয়ামী লীগ নেতার্মীদর মিছিল চলাকালীন সময়ে উপজেলা বিএনপি ও প্রশাসনের কোনো সদস্যকে মাঠে দেখা যায়নি।