সীতাকুণ্ডে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড সংবর্ধিত ৮ শিক্ষার্থী

সীতাকুণ্ডে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড সংবর্ধিত ৮ শিক্ষার্থী

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার উদ্যোগে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় পৌরসভার এলকে সিদ্দিকী স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে কোরআন হিফজ সম্পন্নকারী ও মেধাবী আট শিক্ষার্থীকে পুরস্কৃত ও সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী স্কলার এম হাসিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, আলীয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুননবী, একেএম ফজলুল হক, আবদুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। এম. তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন হাফেজ মোসারফ হোসেন। সংবর্ধিত আট শিক্ষার্থী হলেন, আবদুল্লাহ, জাবিন, মুবাশ্বির, জুবায়ের, উসমান, ইমতিয়াজ, ওয়াসিক ও জান্নাতুল মাওয়া। বক্তারা বলেন, পবিত্র কোরআন হিফ্‌জ করা মহান আল্লাহ্‌র বিশেষ নিয়ামত। কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে। নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।