ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে। ডিএনসিসি প্রশাসকের দাবি, কার্যালয়ের পাশে থাকা গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ফলে শ্রমিকদের নিক্ষেপ করা ইটপাটকেলে কার্যালয়ে এসে পড়ে।
এ বিষয়ে শফিকুল ইসলাম মিল্টন মানবজমিনকে বলেন, এই ঘটনায় গণমাধ্যমে যা ছড়িয়ে পড়ছে তা সত্য নয়। মূলত আমার অফিসের পাশে দুটো গার্মেন্টস আছে। ওই গার্মেন্টসের শ্রমিক ও পুলিশের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। ফলে কিছু ইটপাটকেল আমার কার্যালয়ে এসে পড়ে। এতে আমার অফিসের গ্লাস ভেঙে যায়। তিনি বলেন, ইটপাটকেল নিক্ষেপের ফলে কার্যালয়ে আসা নেতাকর্মীদের ২/৩ জনের মাথায় আঘাত লাগে।
ডিএনসিসি প্রশাসকের ব্যক্তিগত কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ
স্টাফ রিপোর্টার
অনলাইন
৪১ মিনিট আগে
১৮ নভেম্বর (বুধবার), ২০২৬, ১ঃ১৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
