ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, দাবি তেহরানের

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, দাবি তেহরানের

ফন্ট সাইজ:

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। তেহরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হরমোজগানের গভর্নরের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিকবিষয়ক উপপ্রধান আহমদ নাফিসি এ তথ্য জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, কেশম দ্বীপের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এসব হামলায় দ্বীপটির আবাসিক এলাকা, বাণিজ্যিক স্থাপনা কিংবা অন্যান্য অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে ইরানি সংবাদমাধ্যমগুলো জানায়, কেশম দ্বীপের বাসিন্দারা কেশম শহরের উত্তর-পশ্চিম দিক থেকে কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।