সড়ক দুর্ঘটনায় ঝরলো দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার সাভার উপজেলার মশিউর রহমান (৪০) এবং চট্টগ্রামের বন্দর উপজেলার শাখাওয়াত গাজী (২৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তপারকান্দি এলাকায় ঢাকাগামী দুইজন মোটরসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকটি দ্রুত চলে যাওয়ায় ট্রাকটির সন্ধান মেলেনি। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।