লন্ডনে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলায় সরকারের নিন্দা

লন্ডনে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলায় সরকারের নিন্দা

ফন্ট সাইজ:

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং তার দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় অংশ নেয়া বাংলাদেশিদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার কারণে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে সরকার। ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত এ ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাক্সক্ষাকে ক্ষুণ্ন করে।
হামলার ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত, দায়ীদের শনাক্ত এবং যুক্তরাজ্যের আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে কিংবা দেশের বাইরে কোনো নাগরিকের গণতান্ত্রিক অধিকার চর্চা ও রাজনৈতিক মতপ্রকাশের কারণে সহিংসতা বা ভয়ভীতির শিকার হওয়া উচিত নয়।