হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে তিনি বাসায় ফেরেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এই তথ্য জানিয়েছেন।
এর আগে গত রোববার মন্ত্রীর হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়। রাজধানীর একটি হাসপাতালে তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

গত শনিবার এনজিওগ্রামের পর স্বাস্থ্যমন্ত্রীর হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শে তার দুটি ব্লকে রিং পরানো হয়। অন্য ব্লকটি ডায়ালেশন পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে। এতদিন সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।