লাইফস্টাইল ক্যাটাগরিতে রান্নাঘরের প্রয়োজনীয় পণ্য থেকে ঘর সাজানোর সামগ্রীতে বাড়তি চাহিদা; কিচেন আইটেমে ৭ গুণ অর্ডার বৃদ্ধি, জিম গ্লাভসের সার্চ বেড়েছে ১৪৯%
বড় ডিসকাউন্ট আর আকর্ষণীয় অফারের অপেক্ষা শেষে আবারও জমে উঠেছে দেশের অনলাইন শপিং, যেখানে কাস্টমারদের কেনার আগ্রহ দেখা যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ইলেকট্রনিকস ও ফ্যাশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে। বছরের সবচেয়ে বড় শপিং ক্যাম্পেইন দারাজ ১১.১১ শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টার ডেটায় দেখা গিয়েছে, সাধারণ সময়ের তুলনায় প্ল্যাটফর্মজুড়ে অর্ডার বেড়েছে ৫.৪ গুণ। এর মধ্যে ইলেকট্রনিকস ও ফ্যাশন ক্যাটাগরিতে অর্ডার বেড়েছে ৫.৮ গুণ করে, আর লাইফস্টাইল ও এফএমসিজিতে বেড়েছে ৫.২ গুণ। তবে লাইফস্টাইল ক্যাটাগরির ডেটায় বিশেষভাবে নজর কেড়েছে রান্নাঘরের প্রয়োজনীয় পণ্য, ফার্নিচার ও ঘর সাজানোর বিভিন্ন সামগ্রীর চাহিদা।
এছাড়া সাধারণ সময়ের তুলনায় সবচেয়ে বেশি গ্রোথ দেখা গিয়েছে দৈনন্দিন ব্যবহার্য কিচেন ইউটেনসিলের ক্ষেত্রে, যেখানে অর্ডার বেড়েছে ৭ গুণ। পাশাপাশি কুকওয়্যার ও লাইটিং পণ্যের অর্ডার বেড়েছে ৬.৪ গুণ করে। অন্যদিকে, ফার্নিচারের অর্ডার বেড়েছে ৫ গুণ। শুধু ১১ নভেম্বর একদিনেই প্ল্যাটফর্মজুড়ে অর্ডারের পরিমাণ ছিল সাধারণ দিনের প্রায় ৮ গুণ, আর ক্যাম্পেইন চলাকালে সার্চ অ্যাক্টিভিটি বেড়েছে ১২২%। অর্থাৎ, এবারের ১১.১১ ক্যাম্পেইনে কাস্টমাররা শুধু ব্যক্তিগত ব্যবহারের পণ্যই শুধু নয়, বরং রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস কেনা থেকে শুরু করে ঘর সাজানো ও ঘরের আসবাবপত্র কেনার দিকেও গুরুত্ব দিচ্ছে।
কাস্টমারদের এই চাহিদার প্রভাব দেখা গিয়েছে বিভিন্ন ব্র্যান্ডের অর্ডারেও। লাইফস্টাইল ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড এর তালিকায় রয়েছে রিগ্যাল ফার্নিচার, যার অর্ডার সাধারণ সময়ের তুলনায় বেড়েছে ৪ গুণ। পাশাপাশি আরএফএল ও লোটোর অর্ডার বেড়েছে ৫ গুণ করে এবং ফার্নিচার প্লাসের অর্ডার বেড়েছে ৪ গুণ। সাথে জনপ্রিয় ব্র্যান্ডের তালিকায় রয়েছে জায়গা করে নিয়েছে এসকেবি কুকওয়্যার।
অর্ডারের পাশাপাশি কাস্টমাররা কোন ধরনের পণ্য খুঁজছেন, সেই ডেটাতেও দেখা যাচ্ছে কিছু নতুন ট্রেন্ড। লাইফস্টাইল ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে বিভিন্ন ধরনের পানির বোতল। অন্যদিকে, ঘর সাজানোর পণ্যের মধ্যে ফেইরি লাইটের সার্চ বেড়েছে ১৫৮% এবং টেবিল ল্যাম্পের ১৫৭%। পাশাপাশি লোটো ব্র্যান্ডের সার্চ বেড়েছে ১৬৭%। তবে চমক দেখা গেছে জিম গ্লাভসে, যার সার্চ বেড়েছে ১৪৯%। অর্থাৎ, ঘর সাজানোর সামগ্রীর পাশাপাশি ফিটনেস ও স্পোর্টস লাইফস্টাইলের পণ্যের প্রতিও কাস্টমারদের আগ্রহ দিন দিন বাড়ছে।
কাস্টমারদের এই আগ্রহের সঙ্গে ক্যাম্পেইনে বিভিন্ন লাইফস্টাইল পণ্যে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট। যেমন, আরএফএলের জিম অ্যান্ড জলি কমান্ডোস বাইকের আগের দাম ৩,৫৯০ টাকা হলেও ক্যাম্পেইনে তা পাওয়া যাচ্ছে ১,৯১২ টাকায়। একইভাবে প্রিমিয়াম এক্সিকিউটিভ অফিস চেয়ারের আগের দাম ৫,৫০০ টাকা থেকে কমে হয়েছে ৩,১৬০ টাকা। অন্যদিকে, বারবিকিউ মেশিনসহ পাঁচ ধরনের প্রয়োজনীয় অ্যাক্সেসরিজের কম্বো সেটের দাম ২,৫০০ টাকা থেকে কমে হয়েছে ৯২৮ টাকা।
ঘরের প্রয়োজনীয় পণ্যের মধ্যেও রয়েছে উল্লেখযোগ্য ডিসকাউন্ট। আরএফএলের ৬৫০ মিলিলিটার স্টেইনলেস স্টিল ওয়াটার বোতলের আগের দাম ৩৫০ টাকা, যা ক্যাম্পেইনে পাওয়া যাচ্ছে ২৭৩ টাকায়। পাশাপাশি রিগ্যালের কিং সাইজ ল্যামিনেটেড বোর্ড বেডের দাম ১৮,৫০০ টাকা থেকে কমে হয়েছে ১৩,৭২৫ টাকা। অন্যদিকে, লোটোর মেনস স্পোর্টস লাইফস্টাইল শু’র আগের দাম ২,৪৯০ টাকা হলেও ক্যাম্পেইনে তা পাওয়া যাচ্ছে ১,৩৯৫ টাকায়।
এখন সব মিলিয়ে দারাজের ১১.১১ ক্যাম্পেইনের ডেটায় দেখা যাচ্ছে, লাইফস্টাইল পণ্যে কাস্টমারদের শপিংয়ের আগ্রহ এখন শুধু ঘর সাজানোর সামগ্রীর মধ্যে সীমাবদ্ধ নেই। রান্নাঘরের প্রয়োজনীয় পণ্য, ফার্নিচার, দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী এবং ফিটনেস অ্যাক্সেসরিজও জায়গা করে নিচ্ছে তাঁদের শপিং লিস্টে। আর এই পরিবর্তনই দেখাচ্ছে, বড় শপিং ক্যাম্পেইনগুলোতে কাস্টমাররা এখন শুধু পছন্দের পণ্য নয়, বরং দৈনন্দিন প্রয়োজন মেটানোর সুযোগও খুঁজছেন।
দারাজ ১১.১১-এ শুরু হয়েছে ঘর সাজানোর ধুম
বিবিধ
৯ মিনিট আগে
১৭ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
