জোহানেসবার্গ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। গতকাল ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪০০ রান থেকে ১১৩ রানে পিছিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে তারা। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
গতকাল দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনিং জুটি ভাঙেন হাসান মাহমুদ। তবে এরপর জুবাইর হামজাকে নিয়ে কঠিন ভিত গাড়েন মার্কাস আকারম্যান। দ্বিতীয় উইকেটের জুটিতে দুজন মিলে যোগ করেন ২০২ রান। ব্যক্তিগত ৮৩ রানে হামজাকে আউট করেন মুমিনুল হক। এরপর ব্যক্তিগত দেড়শ ছুঁয়ে ১৫৭ রানে ফেরেন আকারম্যান। পঞ্চম উইকেটের জুটিতে ক্রিজে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা (১৯*) ও রায়ান রিকেলটন (৭*)।
