হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রে সতর্কতা

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা, ইরাকের গ্যাসক্ষেত্রে সতর্কতা

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া উত্তর ইরাকের একটি প্রধান গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার সতর্কতা জারি করা হয়েছে। এসব ঘটনা অঞ্চলজুড়ে জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চললেও উত্তেজনা অব্যাহত রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আলজাজিরা।

ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) নৌবাহিনী সোমবার জানায়, দুটি তেলের ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত করে এবং সেগুলোতে আগুন ধরে যায়। তেহরান অননুমোদিত বলে বিবেচনা করে এমন একটি পথ ব্যবহার করে প্রণালির দক্ষিণ অংশ পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। আলাদাভাবে ইরানের নিয়মিত নৌবাহিনী জানায়, প্রণালির পূর্বে সংরক্ষিত জলসীমায় মাইনের আঘাতে আরেকটি ট্যাংকারে আগুন ধরে যায় এবং সেটি অচল হয়ে পড়ে। তবে স্বাধীনভাবে এই দাবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া ইরানি কর্তৃপক্ষ জড়িত নৌযানগুলোর পরিচয়ও প্রকাশ করেনি।