মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বাসায় ফিরে যান। তবে বেশ কিছু  পোশাক কারখানার শ্রমিকরা বাসায় না গিয়ে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

তাদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত রয়েছেন।

পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পুলিশ সতর্ক রয়েছে।