সোনালী ব্যাংক পিএলসির ডিজিটাল সেবা সোনালী ই-ওয়ালেট ব্যবহারে গ্রাহকদের সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ব্যাংকের সর্বস্তরের গ্রাহকদের এ অনুরোধ জানিয়েছেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান। ব্যাংকের সিলেটে অবস্থিত কোর্ট বিল্ডিং শাখার এক গ্রাহকের ৩৫ লাখ টাকা তাঁর হিসাব থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাংককে দায়ী করে বিভ্রান্তিমূলক সংবাদ ও তথ্য প্রচারিত হয়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসায় ঘটনার তদন্ত করা হয়। যদিও উক্ত গ্রাহক প্রাথমিকভাবে দাবি করেছিলেন তিনি ই-ওয়ালেটের মাধ্যমে কোনো লেনদেন করেননি। তবে তদন্তে প্রাথমিকভাবে জানা যায় উক্ত গ্রাহক তাঁর মোবাইলে সোনালী ই-ওয়ালেট অ্যাপ ব্যবহার করেন। একই মোবাইল ফোনটি তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও ব্যবহার করেন। ওই মোবাইলে ই-ওয়ালেট অ্যাপ ব্যবহার করেই একাধিক ট্রান্সজেকশনের মাধ্যমে উক্ত টাকা বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান বলেন, ব্যাংকের যেকেোন ধরনের ডিজিটাল সার্ভিস চালুর ক্ষেত্রে গ্রাহকদের কয়েকস্তরের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রাহকদের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে মাল্টিলেয়ার ভেরিফিকেশন আমরা নিশ্চিত করে থাকি।
এক্ষেত্রে একজনের ই-ওয়ালেট ব্যবহার করে অন্যজনের টা্কা হাতিয়ে নেয়ার কোনো সুযোগ নেই। গ্রাহকের অর্থ নিরাপদ রাখতে অ্যাপের পিন, ওয়ালেটের পাসওয়ার্ড, পিন ও যেকোনো ওটিপি, এসএমএস কারো সাথে শেয়ার করা যাবে না বলেও তিনি সতর্ক করেন। ডিজিটাল লেনদেনের নিরাপত্তার ক্ষেত্রে গ্রাহককেই মূল ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, সোনালী ব্যাংক সকল শ্রেণির গ্রাহকের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে সর্বদা প্রতিশ্রুতিব
