খুলনায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলাকালে মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে এসআরবি সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে নগরীর দৌলতপুরের পুরাতন সাতক্ষীরা রোড সংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টারদিকে নগরীর ৫নম্বর ওয়ার্ডের কেডিএ মাঠ এলাকায় অভিযান চলানো হয়। অভিযান চলাকালে অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারী চক্রটি এসআরবি সদস্যদের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসআরবি সদস্যরা আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় মাদক কারবারিরা দৌড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
