থানায় অবস্থানকালে এনসিপি নেত্রী ও এমপি মাহমুদাকে ফোনে হত্যার হুমকি

থানায় অবস্থানকালে এনসিপি নেত্রী ও এমপি মাহমুদাকে ফোনে হত্যার হুমকি

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ও এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি তখন রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে আসেন। এসময় একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

এনসিপি’র মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে ছিলেন। তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইয়াসির আরাফাত বলেন, ‘এমপি ডা. মাহমুদা মিতুকে বেশ কয়েকদিন ধরেই হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করতে থানায় গেলেই একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।’

তার আগে গতকাল এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়, এনসিপি’র রাজনৈতিক পর্ষদ সদস্য ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি অব্যাহতভাবে হত্যার হুমকি পাচ্ছেন।