২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর আসামিপক্ষের শুনানি শুরু হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানির শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, আসামি জিয়াউল আহসান আজও কারাগার থেকে ট্রাইব্যুনালে আসার সময় ঝামেলা সৃষ্টি করেছেন এবং প্রিজনভ্যান থেকে নেমে গেছেন। ঘটনাটিকে ‘স্পষ্ট ষড়যন্ত্রের অংশ’ হিসেবে উল্লেখ করেন তিনি।
সকালের ঘটনার বিবরণ তুলে ধরে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে আরও বলেন, সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার তাকে জানান যে, জিয়াউল আহসানকে প্রথমে একটি প্রিজনভ্যানে তোলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ভ্যানে উঠতে অস্বীকৃতি জানান এবং জোরাজুরি করেন। পরে কারাগার থেকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে বিষয়টি অবহিত করা হলে রেজিস্ট্রার তা চিফ প্রসিকিউটরকে জানান। এর পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর নির্দেশনা দেন, যেভাবেই হোক জিয়াউল আহসানকে যেন ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
চিফ প্রসিকিউটর অভিযোগ করে বলেন, জিয়াউল আহসান সবসময় এই মামলার বিচার কাজে দেরি করার চেষ্টা করে যাচ্ছেন এবং এটি একটি ষড়যন্ত্রের অংশ। এ সময় যেসব আসামি জেল কর্তৃপক্ষের নিয়ম মানতে চাচ্ছেন না, ট্রাইব্যুনালে তাদের ভার্চুয়াল শুনানির আবেদন জানান তিনি।
পরবর্তীতে আসামির কাঠগড়া থেকে বের হয়ে ট্রাইব্যুনালের উদ্দেশে কিছু বলতে চান জিয়াউল আহসান। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ, তাই কারাগারে কী হয়েছে এটি আমার কাছ থেকে শুনতে হবে।’
এ সময় চিফ প্রসিকিউটর দাঁড়িয়ে আপত্তি জানিয়ে বলেন, জিয়াউলের কোনো কথা থাকলে তা আইনজীবীর মাধ্যমে বলতে হবে। তখন ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের উদ্দেশে বলেন, ‘আপনার কথা আমরা গত শুনানিতে শুনেছি। এখন আমরা সিদ্ধান্ত জানাবো, আর শোনা হবে না।’
ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর
প্রিজনভ্যানে নিয়ে আসার পথে আজও ‘হট্টগোল’ করেন জিয়াউল আহসান
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩৭ মিনিট আগে
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬, ২ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
