নাটোরে মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ

নাটোরে মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ

ফন্ট সাইজ:

নাটোর সদরে ৩টি মাইক্রোবাসে করে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার দিকে সদরের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ওসি মো. মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনটি মাইক্রোবাসে করে ২০ থেকে ২৫ জন লোক এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাটোর-বনপাড়া মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর প্রায় শতাধিক ফাঁকা গুলি ছোড়ে। মুহূর্তেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে দত্তপাড়া বাজার ফাঁকা হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যান তারা।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, ‘কারা ককটেল ও গুলি ছুড়েছে তাৎক্ষণিক জানা যায়নি। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ। এ ঘটনায় গুলির খোসা উদ্ধার করা হয়েছে।’