পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার সকালে এক নোটিসে এ সিদ্ধান্তের কথা জানান বোর্ড সচিব রাইসা আফরোজ। এতে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্যকারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
এর আগে গত ৯ নভেম্বর দ্বিতীয় সভায় সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী আজ সভায় মালিকপক্ষ প্রস্তাব দেয়ার কথা ছিলো।
আরও পড়ুন:
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
