জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিনে বল হাতে ঝড় তোলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। ফাইফার তুলে নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলেন তিনি। ৫১ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন এই পেসার। তবুও হৃদয়-লিটনের ব্যাটে স্বস্তি বাংলাদেশের। দিন শেষে দুর্দান্ত ব্যাটিং করা তাওহীদ হৃদয়কে প্রশংসায় ভাসান রাবাদা। জানান স্যালুট। ম্যাচ শেষে সংবাদমাধ্যম ও সম্প্রচারকদের মুখোমুখি হয়ে রাবাদা হৃদয় ও ম্যাচের পিচ নিয়ে খো কথা বলেন।
তিনি বলেন, ‘সে সত্যিই দারুণ খেলেছে। আমরা তার ওপর সব রকম চেষ্টা চালিয়েছি, তাই তাকে স্যালুট জানাতেই হয় (হ্যাটস অফ টু হিম)।’ ওয়ান্ডারার্সের উইকেট এবং নিজেদের বোলিং কৌশল নিয়ে রাবাদা বলেন, ‘এটা ওয়ান্ডারার্সের চিরচেনা উইকেট, যদিও এতে প্রকৃত গতির কিছুটা অভাব ছিল। এখানে বল ব্যাটে আসে বলে বাউন্ডারি মারা এবং দ্রুতগতিতে রান তোলা সহজ। ওরা নিজেদের ক্রিজে প্রয়োগ করেছে এবং দারুণ শৃঙ্খলা দেখিয়েছে। তবে পুরোনো বলে আমরা হয়তো আরেকটু ভালো বোলিং করতে পারতাম।’
রাবাদার আগুনে বোলিংয়ে দলের শুরুর বিপর্যয় কাটিয়ে তাওহীদ হৃদয় ও লিটন দাসের রেকর্ড গড়া জুটিতে প্রথম দিন শেষে ৩২৭ রানের বেশ শক্ত সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
জোহানেসবার্গ টেস্ট
হৃদয়কে 'স্যালুট' জানালেন রাবাদা
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬, ৯ঃ০৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
