পিরোজপুরের নেছারাবাদে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উস্তাজুল ক্বেররা মরহুম হাফেজ ক্বারী মো. সাইদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহমুদুর রহমান মামুন। অধ্যাপক মাহমুদুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান।
সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের ছয়টি দেশের ক্বারীরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন। অংশগ্রহণকারী ক্বারীরা হলেনÑ মিশরের ক্বারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের ক্বারী আব্দুল কবির হায়দারী, ইরানের ক্বারী ওয়াহিদ খাজায়ঈ, দক্ষিণ আফ্রিকার ক্বারী জোবায়ের বারদাঈ, বাংলাদেশের হাফেজ ক্বারী মোহাম্মদ জাকারিয়া। এ ছাড়াও স্থানীয় হাফেজ ও ক্বারীরা উপস্থিত থেকে কোরআন তিলাওয়াত করেন।
পিরোজপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, অংশ নিচ্ছেন ৬ দেশের ক্বারী
পিরোজপুর প্রতিনিধি
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
