মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে দু’টি দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনিরা হোসাইনী। অভিযানের সময় দেখা যায়, একটি দোকানে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি করা হচ্ছে এবং দোকানে সিগারেটের বিজ্ঞাপন সংবলিত ব্যানার টাঙানো রয়েছে। এসব অনিয়মের দায়ে দু’টি দোকানের প্রত্যেকটিকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
মৌলভীবাজারে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি ও বিজ্ঞাপন, জরিমানা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
