নতুন সিনেমায় বিজরী বরকতুল্লাহ

নতুন সিনেমায় বিজরী বরকতুল্লাহ

ফন্ট সাইজ:

নিয়মিত না হলেও মনের মতো চরিত্র পেলে মাঝে মধ্যেই এখন পর্দায় দেখা মেলে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর। সেই ধারাবাহিকতায় নির্মাতা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিনেমা ‘আবার দেখা হলে’তে অভিনয় করতে চলেছেন তিনি। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে তার। ‘আবার দেখা হলে’ সিনেমা হলের জন্য নির্মাতা শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় সিনেমা। পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহের বিষয় রয়েছে সিনেমাটিতে, রয়েছে বাস্তব জীবনের দ্বন্দ্ব এবং নাটকীয়তা।