দুই দশক পর আবারো ‘হোক কলরব’ নিয়ে মঞ্চে উঠছেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। অ্যালবামটির ২০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২০শে নভেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসবে বিশেষ কনসার্ট। আয়োজনে তার সঙ্গে থাকবেন- আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েক। ২০০৬ সালে প্রকাশের পর ‘হোক কলরব’ গানটি পরবর্তী সময়ে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের স্লোগান হিসেবেও পরিচিতি পায়।
২০শে নভেম্বর অর্ণবের বিশেষ কনসার্ট
বিনোদন ডেস্ক
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
