গঙ্গাচড়ায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গঙ্গাচড়ায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক তমজিদ হোসেন ও গজঘণ্টা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মুরশিদা রহমান।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে অভিযান চালিয়ে লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর বাজার থেকে রোববার দুপুর ১২টায় তমজিদ এবং শনিবার দিবাগত রাত ১২ টায় গজঘণ্টা বাজার থেকে মুরশিদাকে গ্রেপ্তার করা হয়। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে অভিযান অব্যাহত থাকবে।