ঢাকার নবাবগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গত শনিবার ও রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইছহাক, নয়নশ্রী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোবহান মাহাকী, শোল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. অলি আলিউর রহমান অলি এবং আগলা ইউনিয়ন কৃষক লীগের কার্যকরী সদস্য মো. নিয়ামত খান। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।
নবাবগঞ্জে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
