২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ থেকে ১৮ই নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই অনলাইনে ফরম পূরণ করতে পারবেন পরীক্ষার্থীরা। আর ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেয়া যাবে ১৯শে নভেম্বর পর্যন্ত।
রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত এবং চেয়ারম্যানের নির্দেশক্রমে ফরম পূরণের সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল
স্টাফ রিপোর্টার
শিক্ষাঙ্গন
৪৬ মিনিট আগে
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬, ৭ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
