নাগরিক সেবার মানোন্নয়ন, সেবার পরিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং পৌরকর আদায়ে নাগরিকদের উৎসাহিত করার লক্ষ্যে পৌর সেবা সপ্তাহ ও পৌরকর মেলা শুরু হয়েছে। রোববার রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাব্বির আহম্মেদ সিফাত, উপজেলা বিএনপির সভাপতি মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন মোল্লা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল প্রমুখ।
মেলায় পৌরসভার বিভিন্ন নাগরিক সেবা, পৌরকর প্রদান পদ্ধতি ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে। পাশাপাশি নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।
রামগঞ্জে পৌর সেবা সপ্তাহ ও পৌরকর মেলা শুরু
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
বাংলারজমিন
২৭ মিনিট আগে
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬, ৬ঃ১৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
