বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। জোহানেসবার্গে আজ শুরু হচ্ছে প্রথম ম্যাচে। টসে জিতে আগে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি শুরু হবে বেলা ২টায়। আজ বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে তরুণ ওপেনার মাহফিজুল ইসলামের। টেস্টে দেশের ১১২তম ক্রিকেটার তিনি। জাতীয় ক্রিকেট লীগের দারুণ পারফর্মেন্সের সুবাদে দলে ডাক পেলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশের পরিসংখ্যান ভুলে যাওয়ার মতো। ৮ টেস্ট ম্যাচের ৫টিতেই তারা হার দেখেছে ইনিংস ব্যবধানে। বাকি তিনটিতে হার ২২০, ৩৩২ ও ৩৩৩ রানে। নতুন সিরিজেও তাই কঠিন পরীক্ষাই নাজমুল হোসেন শান্তদের সামনে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহীম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকার একাদশ : এইডেন মার্করাম, মারকাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ড্যান পিটারসেন।
