মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এর একদিন আগেই যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় এবং লাখ লাখ যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। এ খবর দিয়েছে এনডিটিভি।

রাত সোয়া ৯টার দিকে ট্যাক্সিওয়ে দিয়ে যাওয়ার সময় এই সংঘর্ষ হয়। কোপা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্ত ইউপিএস-এর একটি বোয়িং ৭৬৭ কার্গো বিমানের সামনের অংশে আঘাত করে। কোপা এয়ারলাইন্সের ওই বিমানে ১৬৬ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।

কোপা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানান, এই ঘটনায় দুজন আহত হয়েছেন। পানামাভিত্তিক এই বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানায়, বিমানটি টার্মিনালে রয়েছে এবং সব যাত্রী নেমে গেছেন। আহত দুজনকে বিমানবন্দর প্যারামেডিকদের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকি যাত্রী ও ক্রুরা সুস্থ আছেন। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে তারা জানান, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার। এই ঘটনার তদন্তে তারা কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করবে।