খাগড়াছড়ির রামগড়ে ফেনীরকুল সীমান্তে ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশীরা তার মৃতদেহ উদ্ধার করেন। অংথৈইপ্রু মারমার ছেলে শিক্ষক থৈঅংগ মারমা জানান, গত ১৩ই নভেম্বর দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীর তীরে ঘাস কাটার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন। এরপর থেকে আর বাসায় ফেরেননি তিনি। পরে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে ফেনী নদী থেকে এলাকাবাসী তার মৃতদেহ উদ্ধার করে। অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুলের মৃত মংমং মারমার ছেলে। প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রামগড় থানার ওসি মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রামগড় ৪৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম জানান, এ বিষয়ে বিজিবি সীমান্ত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
রামগড়ে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
