আদাবরে যুবদল নেতা গ্রেপ্তার

আদাবরে যুবদল নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহম্মেদ।

জিয়াউদ্দিন আহম্মেদ জানান, সন্ধ্যার দিকে তাকে গোয়েন্দা পুলিশের একটি টিম হেফাজতে নেয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তবে কোন অভিযোগে তাকে ডিবি কার্যালয় নিয়ে গেছে সে বিষয়টি স্পষ্ট করেন নি তিনি। তবে ডিবির একটি সূত্র জানায়, আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।