কানাইঘাট সীমান্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ডেটোনেটরসহ ফিউজ উদ্ধার : বিজিবি

কানাইঘাট সীমান্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ডেটোনেটরসহ ফিউজ উদ্ধার : বিজিবি

ফন্ট সাইজ:

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল), ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীনস্থ সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার ১৩১৭ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সোহেল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বিস্ফোরকের উৎস ও মালিকানা শনাক্ত বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় বিশেষ টহল, তল্লাশি ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।