জোহানেসবার্গ টেস্ট শুরুর আগের দিন নিজেদের একাদশ ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা। প্রায় দুই বছর পর দলে জায়গা পেয়েছেন জুবাইর হামজা ও ড্যান প্যাটারসন। বাংলাদেশের বিপক্ষে চার পেসার ও এক স্পিনার নিয়ে খেলবে প্রোটিয়ারা।
ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আগামীকাল দুপুর দুইটায় শুরু দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগের সংবাদ সম্মেলনে নিজেদের একাদশ ঘোষণা করেন প্রোটিয়া অধিনায়ক।
২০২৪ সালের জানুয়ারিতে সবশেষ টেস্ট খেলা হামজাকে এবার নেওয়া হয়েছে একাদশে। প্রায় ৩৩ মাস পর টেস্ট খেলবেন টপ-অর্ডার ব্যাটার। প্যাটারসন সবশেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। ৩৭ বছর বয়সে আবার সুযোগ পেয়েছেন তিনি।
চার পেসারের একাদশে প্যাটারসনের সঙ্গে আছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডার। এদের মধ্যে শেষ দুজন মূলত পেস বোলিং অলরাউন্ডার। স্বাগতিক একাদশে একমাত্র স্পিনার সাইমন হার্মার।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ড্যান প্যাটারসন।
জোহানেসবার্গ টেস্ট
হামজাকে নিয়ে দল দিলো দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
খেলা
১৪ মিনিট আগে
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬, ৫ঃ৩৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
