পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় দেশটিরা নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন সেনা এবং অন্তত ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে আইএসপিআর বলেছে, গোয়েন্দা সূত্রের বরাতে উত্তর ওয়াজিরিস্তান জেলার আশেপাশের বিভিন্ন এলাকা এবং মির আলি এবং দত্ত খেলে সন্ত্রাসীদের আস্থানা চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে।
দুই পক্ষের তুমুল গোলাগুলিতে গত ১২ ঘণ্টায় ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন আফগান নাগরিক বলে বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।
এ ছাড়া মির আলি এবং দত্ত খেলে দুইজন করে সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি পাক বাহিনীর।
আইএসপিআর জানিয়েছে, এসব অভিযানে ৪৩ বছর বয়সী হাবিলদার আসমত আলি এবং নায়েক আফতাব আলি (৩২) শহীদ হয়েছেন। এ ছাড়া অভিযানে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে।
পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীদের তুমুল গোলাগুলি, সেনাসহ নিহত ১৮
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৫৬ মিনিট আগে
১৪ নভেম্বর (শনিবার), ২০২৬, ৪ঃ৩৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
